মৌলভীবাজার ম্যাজিষ্ট্রেট আদালত ভবনের উদ্বোধন

প্রকাশিত: ৪:০৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০১৭

মৌলভীবাজার ম্যাজিষ্ট্রেট আদালত ভবনের উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে গনপূর্ত বিভাগের তত্তাবধানে ২৭ কোটি টাকা ব্যায়ে নির্মিত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবনের উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিন্হা।

রোববার (১জানুয়ারী) রোববার দুপুরে মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবনের উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিন্হা বলেন-
সম্প্রতি কিছু ইলেকট্রনিক্স মিডিয়ায় ও কিছু বুদ্ধিজীবি টকশোর নামে বিচার বিভাগকে নিয়ে ভুল অপব্যাখ্যা করা হচ্ছে। তিনি তাদেরকে বিচার বিভাগকে নিয়ে অপপ্রচার না করার আহবায়ন করেন। এ ছাড়াও ৭-৮ বছর ধরে বিনা কাজে বেতন নিচ্ছেন বিচারকরা, এটা একটি অপরাধ। এ কারনে দেশের আদালত গুলোতে ২ দশমিক ৭ মিলিয়ন মামলা বিচারাধীন রয়েছে।

জেলা ও দায়রা জজ মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি, পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ঘ. ম মোস্তফা কামল এম.পি। বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, জেলা অইনজীবি সমিতির সভাপতি কামাল উদ্দিন আহমদ চৌধুরী প্রমুখ।

এই সংবাদটি 339 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ