ঢাকা |
প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০১৬
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আইন শৃংখলা উন্নয়নকল্পে আইন শৃংখলা বাহিনীর সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর বুধবার দুপুরে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত পুৃলিশ সুপার মোহাম্মদ আনোয়ারুল হক। এসময় বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এদ্রিস আলী, সহসভাপতি ইসমাইল মাহমুদ, সাংবাদিক বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট, দিপংকর ভট্টাচার্য লিটন, প্রেসক্লাব কার্য নির্বাহী কমিটির সদস্য মোঃ কাওছার ইকবাল, সৈয়দ ছায়েদ আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন আহমদ, সহসম্পাদক ইমাম হোসেন সোয়েল প্রমুখ। মতবিনিময় সভায় মৌলভীবাজারের অতিরিক্ত পুৃলিশ সুপার মোহাম্মদ আনোয়ারুল হক বলেন, জনগণের কল্যানে পুলিশ ও সাংবাদিকদের লক্ষ এক। তাই শ্রীমঙ্গলের আইন শৃংখলা উন্ন্য়নে সাংবাদিক ও পুলিশ একত্রে কাজ করার আহবান জানান।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।