২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার হাসপাতালের প্যাথলজী বিভাগে অনিয়ম

প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৬

২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার হাসপাতালের প্যাথলজী বিভাগে অনিয়ম

ওমর ফারুক নাঈম, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালের প্যাথলজী বিভাগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে । রোগীদের বিভিন্ন রোগের পরীক্ষা নিরিক্ষায় সচরাচর ভূল রিপোর্ট দেয়া হচ্ছে। রোগীরা প্যাথলজী বিভাগের ভূল রিপোর্টের উপর ভিত্তি করে চিকিৎসা গ্রহন করছেন।

বুধবার ২৬ অক্টোবর তারেক রহমান নামে এক ব্যক্তি ওই হাসপাতালে তার এক আতœীয় মূমর্ষ রোগিকে রক্ত দিতে যান। হাসপাতালের প্যাথলজী বিভাগে তার রক্তের গ্র“প পরীক্ষা করে রক্তের গ্র“প বি নেগেটিভ রির্পোট দেন মেডিকেল টেকনলোজিষ্ট নন্দন। রোগীর রক্তের গ্র“প বি পজেটিভ বিধায় তিনি রক্ত না দিয়ে মৌলভীবাজারের আল রাজী ডায়াগনষ্টিক সেন্টারে রক্তের গ্র“প পুনরায় পরীক্ষা করান। এই পরীক্ষায় তার রক্তের গ্র“প বি পজেটিভ রিপোর্ট আসে। তিনি পুনরায় ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের প্যাথলজী বিভাগে গিয়ে আবার রক্তের গ্র“প পরীক্ষা করান। এই রিপোর্টে তার রক্তের গ্র“প বি পজেটিভ আসে।
কর্তব্যরত টেকনোলজিষ্ট নন্দন ও তার সহকারীরা ভূল শিকার করে তারেক রহমানের কাছে ক্ষমা চান।

হাসপাতালের প্যাথলজী বিভাগ এই ভাবে ভূল রিপোর্ট দেওয়া হচ্ছে।

তারেক রহমান জানান, মৌলভীবাজারের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে তার আতœীয়কে রক্ত দিতে গেলে এই বিভ্রাট ঘটে। তিনি জানতেন তার রক্তের গ্র“প বি পজেটিভ। হাসপাতালের রিপোর্টে দেথতে পান বি নেগেটিভ। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তিনি আল রাজি ডায়াগনষ্টিক সেন্টারে পুনরায় রক্তের গ্র“প পরীক্ষা করেন। ডায়াগনষ্টিক সেন্টারের রিপোর্টে বি পজেটিভ আসে।

এ বিষয়ে মেডিকাল টেকনোলজিষ্ট নন্দন বাবুর কাছে জানতে চাইলে তিনি তার ভূল শিকার করেন। ভূল স্বীকার করলে বিষয়টি সচেতন বিবেককে ভাবিয়ে তুলে। কিছু ভূল সহজভাবে মেনে নেয়া যায়না কারণ এমন ভূলের মাশুল দিতে হয় আমাদের বলে মন্তব্য করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ভোক্তভোগী রোগীরা। এ ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজর দেয়া প্রয়োজন।

এই সংবাদটি 399 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ