ঢাকা |
প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০১৬
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারে প্রথম মহিলা মাইদা ভেল ওয়ার্ড এর বৃটিশ কাউন্সিলর রিতা বেগমকে সংবর্ধনা দিয়েছে মুনরাইজ কেজি স্কুলে ১৮ আগষ্ট বৃহস্পতিবার সকালে। মুনরাইজ কেজি স্কুলের ম্যানেজিৎ কমিটির সহ-সভাপতি আনছার আলীর সভাপতিত্বে ও ম্যানেজিৎ কমিটির সদস্য মোঃ নানু মিয়ার সঞ্জালনায় সংবর্ধনা অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুনরাইজ কেজি স্কুলের পরচালক ও জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক সেলিম আহমদ, মাইদা ভেল ওয়ার্ড এর বৃটিশ কাউন্সিলর রিতা বেগম এর স্বামী জুবায়ের আহমদ শাহজাহান, মৌলভীবাজার এসোসিয়েসন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজার সভাপতি মোঃ তাওহিদ ইসলাম ও মুনরাইজ কেজি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আজিজ চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুনরাইজ কেজি স্কুলের সহকারী শিক্ষক হেপী বেগম, আশরাফুল ইসলাম, জেবিন বেগম, ফাতিমা বেগম ও আওলাদ হোসেন প্রমুখ। সংবর্ধিত অনুষ্টানের প্রধান অতিথি মৌলভীবাজারে প্রথম মহিলা মাইদা ভেল ওয়ার্ড এর বৃটিশ কাউন্সিলর রিতা বেগমকে প্রথমে ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বরন করে নেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দরা। উল্লেখ্য, যুক্তরাজ্য সিটি অব ওয়েষ্ট মিনিষ্টার কাউন্সিলর রিতা বেগম কনজারডেটিভ পার্টির সাথে তুমুল প্রতিদন্ধতা করে ২৫ বছরের কাউন্সিল আসনে বিপুল ভোটে বিজয়ী হন। সংবর্ধনা অনুষ্টানে শেষে স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের সাথে ফটো সেশনে অংশ গ্রহন করেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।