ঢাকা |
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৬
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলায় অভিযান চালিয়ে ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। ৪ আগস্ট বৃহস্পতিবার ভোরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ফরুক মিয়া (৪৫), আজির উদ্দিন (৩০), রুমান মিয়া (২০) ও ইউসুফ আলী। এরা মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে ১টি ক্যামেরা ও ৫টি ব্যাগ সহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়। ১ আগস্ট সোমবার গোবিন্দশ্রী এলাকার ব্যবসায়ী সৈয়দ জাহেদ আলীর বাসায় সংঘটিত ডাকাতির সঙ্গে তারা জড়িত বলে স্বীকার করেছেন। এ ঘটনায় দায়ের করা মামলায় (মামলা নং ৩) তাদের আসামি করা হয়েছে। মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন বলেন, আটকরা ডাকাতির সঙ্গে জড়িত। এছাড়াও বাকিদের গ্রেফতার করার জন্য আমাদের বিশেষ অভিযান অব্যাহত আছে। ১ আগস্ট সোমবার রাতে গোবিন্দশ্রী এলাকায় ব্যবসায়ী সৈয়দ জাহেদ আলীর বাসায় ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা ঘরের বিভিন্ন কক্ষ থেকে ২৫ ভরি স্বর্ণালঙ্কার, বিদেশি ডলার, নগদ ৩ লাখ টাকা ও ৫টি দামি মোবাইল ফোন সহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।