ঢাকা |
প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৬
রাফি ইসলাম ,কুড়িগ্রাম থেকে:
আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে সদর উপজেলার বেলগাছা ইউনিয়ন এর পলাশবাড়ি মাদার তেরেসা বিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,,জনাব নীতা ফ্লোরা দাশ এপি ম্যানেজার, সঞ্জীব গাইন সিনিয়র প্রোগ্রাম অফিসার,কৃষিবিদ আমজাদ হোসেন প্রোগ্রাম অফিসার, মারিও মার্ডি প্রোগ্রাম অফিসার, মনি দিও স্পনসরশীপ চাইল্ড প্রটেকশন অফিসার এবং কুড়িগ্রাম সদর উপজেলার ১৮ জন নারী উদ্যোক্তা ছিলেন।
এসময় বক্তারা বলেন,, নারীরা আগামী দিনের ভবিষ্যৎ এবং আগামী দিনের শক্তি। নারীদের অধিকার সব জায়গায় প্রতিষ্ঠিত হোক । সেইসাথে নারীদের প্রতি সহিংসতা, অত্যাচার নির্যাতন বন্ধ হোক ।
কর্মশালা শুরুর পূর্বে প্রায় ১০০নারীকে নিয়ে হলোখানা ইউনিয়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এক বর্ণাঢ্য রেলি বের হয়ে বেলগাছা ইউনিয়ন প্রদক্ষিণ করে।
উল্লেখ্য,, কর্মশালা শেষে ১৮জন নারী উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।