ঢাকা |
প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬
স্টাফ রিপোর্ট :
আগামী ৩ আগস্ট সেমাবার বিকাল ৫টায় সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে পূর্ব ঘোষিত সমাবেশ সফল করার লক্ষ্যে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রস্তুতি সভা গত ৩০ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মসজিদ মার্কেটে ৩য় তলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা ড. রমেন্দ্র নাথ ভট্টাচার্য্য, কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ডাঃ অরুন কুমার দেব, সহ-সভাপতি সিলেট জেলা ব্যবসায়ী নেতা মোঃ লায়েক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গফুর, দপ্তর সম্পাদক আব্দুল মোতওয়ালী ফলিক, সাংগঠনিক সম্পাদক সরোজ ভট্টাচার্য্য, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিদুর রহমান জুনু, শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম শিতাব, সহ শ্রম বিষয়ক সম্পাদক শ্রমিকনেতা মিজান গাজী, সহ অর্থ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় সদস্য শান্তিগঞ্জ উপজেলার বিশিষ্ট সমাজসেবক আবু তাহের প্রমুখ।
সভায় অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের প্রিপেইড মিটার থেকে টাকা উদাও, অতিরিক্ত বিলের ভোগান্তির তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, দ্রুত সহনিয় লোডশেডিং, বিদ্যুতের বর্তমান প্রিপেইড মিটার বাতিলের দাবীতে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের ব্যানারে কর্মসূচি গ্রহণের আহবান জানানো হয়। সভায় গত ২৮ জুলাই স্থানীয় দৈনিক জালালাবাদ এর প্রকাশিত “সিলেটে বাড়ছে খুন, ৬ মাসে ১০৮ হত্যা মামলা”, ‘সিলেটে এক দিনে দুই খুনের ঘটনায় নগরবাসী আতঙ্কিত। সরকারে সিলেটের এক দায়িত্বশীল ব্যক্তির বাড়ির আশেপাশে খুনখারাবির ঘটনায় নগরীর শান্তিপ্রিয় মানুষ উৎকুণ্ঠিত। রিফাত সহ স্বজন হারাদের আর্তনাথে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।
সভায় খুনীদের দ্রুত গ্রেফতার, বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধান, সিলেট জেলা হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু, নগরীর প্রধান প্রধান রাস্তাঘাটের সংস্কার, যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করার জোর দাবী জানিয়ে বলা হয় এগুলোর আশু সমাধান না হলে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা মনে রাখবেন, অন্ধ হলেই প্রলয় বন্ধ হয় না। বিজ্ঞপ্তি
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।