ঢাকা |
প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, জুলাই ১০, ২০১৬
শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিন বা তার বেশি অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের নাম, পরিচয় মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দেয়া এই নির্দেশের কথা জানান তিনি।
এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি অফিস আদেশও জারি করা হয়েছে।
ওই আদেশে বলা হয়, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের বেশি শিক্ষার্থী অনুপস্থিত থাকলে তার তালিকা করে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে জমা দিতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে।
ঈদের ছুটি পর আজ সচিবালয়ে ছিল প্রথম কর্মদিবস। সাংবাদিকদের শিক্ষামন্ত্রী বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে করণীয় নিয়ে তিনি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করবেন।
তিনি বলেন, সরকারের সন্ত্রাস ও জঙ্গিবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবেই এটি করা হবে। শিক্ষার্থীদের ভালোবাসা, আদর ও মমতা দিয়ে বড় করতে চান তারা।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।