ঢাকা |
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৫
মোঃ রেজাউল | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের জমি থেকে রাতের আঁধারে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল।
জানা গেছে, কুমিল্লার পাথর ব্যবসায়ী শফিকুল ইসলাম সোনাহাট স্থলবন্দর এলাকার বানুরকটি মৌজার এ/৮৯৮ ও এ/১১৪৬ খতিয়ানভুক্ত ২৬৬৯ ও ২৬৭৩ নম্বর দাগে মোট ৬৩ শতক জমি ক্রয় করে সেখানে ‘মেসার্স মারিয়া ইন্টারন্যাশনাল’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ভারত থেকে পাথর আমদানি করে ব্যবসা করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর রাত আনুমানিক ১১টার দিকে এলাকার কিছু প্রভাবশালী মাটি ব্যবসায়ী ভেকু মেশিন ব্যবহার করে ওই প্রতিষ্ঠানের জমি থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যায়। এতে আনুমানিক চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী প্রতিষ্ঠানের পক্ষে শফিকুল ইসলামের ভাই মো. সাব্বির হোসেন (পিতা: আব্দুর রশিদ, সাং: ঘোড়াশাল, থানা: মুরাদনগর, জেলা: কুমিল্লা) গত ২২ ডিসেম্বর ভূরুঙ্গামারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় রাতের আঁধারে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে আসছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতির পাশাপাশি সোনাহাট স্থলবন্দর এলাকার ব্যবসায়িক পরিবেশও হুমকির মুখে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল জড়িত মাটি ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রশাসনের কার্যকর নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।
এ প্রসঙ্গে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ অভিযোগ প্রাপ্তির বিষয়টি স্বীকার করে জানান, উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে আলোচনা করে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।