ঢাকা |
প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
.
জাহিদ উদ্দিন,গোলাপগঞ্জ:
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গোলাপগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সপ্তাহ ব্যাপী প্রতিবাদমূলক বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে দ্বিতীয় দিনে সাংবাদিকদের কর্ম বিরতি পfলন করা হয়েছে।বৃহস্পতিবার দুপুর ২টায় গোলাপগঞ্জ চৌমুহনীতে এই কর্ম বিরতি কর্মসূচী পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহিদুর রহমান সুহেদ, সহ সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক ইউনুছ আহমদ চৌধুরী,সাবেক সহ সম্পাদক এম আব্দুল জলিল, সহ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রুহেল, কোষাধ্যক্ষ রতন মনী চন্দ,প্রচার ও প্রকাশনা সম্পাদক জালাল আহমদ চৌধুরী, দফতর সম্পাদক ইমরান আহমদ,দৈনিক যুগান্তরের গোলাপগঞ্জ প্রতিনিধি হারিছ আলী সহ প্রেসক্লাব নের্তৃবৃন্দ।
উল্লেখ, গত সোমবার সন্ধ্যা রাতে গোলাপগঞ্জ চৌমুহনীতে রণকেলী নয়াগ্রামের মজন আলীর পুত্র কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী দিদারুল আলম দিদার ও তাদের সহযোগী সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে দৈনিক আজকের পত্রিকা ও দৈনিক যুগভেরী’র গোলাপগঞ্জ প্রতিনিধি মাহবুবুর রহমান চৌধুরীর উপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে গুরুতর আহত করে। এতে তার বাম হাতের দুটি স্থানে হাড় ভেঙ্গে যায়। বর্তমানে সাংবাদিক মাহবুব সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৩য় তলার ১০নং কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গোলাপগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সপ্তাহ ব্যাপী প্রতিবাদমূলক বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে। ১৯ ফেব্রুয়ারি শুক্রবার গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন জামে মসজিদে আহত সাংবাদিক মাহবুবের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল এবং ২০ ফেব্রুয়ারি শনিবার বেলা ২ টায় উপজেলা সদরে মানববন্ধন অনুষ্টিত হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।