ঢাকা |
প্রকাশিত: ৯:৫৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৬
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগর উপজেলার বানাইত এলাকায় সরকারের খতিয়ানের খাস গোপাট এলাকার প্রভাবশালী লোকজন দখল করে বাঁশের খাটি বাঁধ দিয়ে মাছ চাষ করছে। এতে বানাইত ও বাধে কুবজার এলাকার মৎসজীবি সহ সাধারন মানুষের নৌ চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে। এলাকার লোকজন উপজেলা নির্বাহী অফিসারের নিকটে আবেদন করে প্রতিকার না পেয়ে জেলা প্রশাসকের নিকট অভিযোগ করেছে।
জানা যায়, এলাকার স্বার্থন্নেসী কিছু ব্যক্তি বানাইত মৌজার সরকারের ১ নং খতিয়ান গোপ টের মাটি কেটে গর্ত করে দুপাশ্বে খাটিয়া বসিয়ে কয়েক বৎসর ধরে মাছ চাষ করে আসছে। ওই ব্যক্তিরা ২০১২ সালের বানারাই লঙ্গু নদীতে একি ভাবে দখল করে মাছ চাষ করাকালীন সময়ে নৌচলাচলে বাধাঁ সৃষ্টি হওয়ায় সাধারন মৎসজীবিদের সংঘর্ষে একজন নিহত হয়।
পরে জনসাধারনের অভিযোগের প্রেক্ষীতে খাস জমি দখল মুক্ত করেন। বর্তমান ছিকারখারা গোপাটের অবের্ধ দখল উচ্ছেদের জন্য প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের নিকট অভিযোগ করেছে এলাকাবাসী। তাদের অভিযোগ আবার ও খুন খারাপির ঘটনা ঘটতে পারে ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।