সম্মাননা ও পুরস্কার পেলেন কুড়িগ্রামের কৃতি সন্তান আহমেদ আব্দুল্লাহ লুসাদ

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৬

সম্মাননা ও পুরস্কার পেলেন কুড়িগ্রামের কৃতি সন্তান আহমেদ আব্দুল্লাহ লুসাদ

ক্রিড়াবিদদের জন্য নতুন বেতন কাঠামোর আওতায় প্রধানমন্ত্রী উপস্থিতিতে সম্মাননা ও পুরস্কার পেলেন কুড়িগ্রামের কৃতি সন্তান আহমেদ আব্দুল্লাহ লুসাদ।
জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের বাসিন্দা ও প্রতিভাবান অ্যাথলেটিক্স খেলোয়াড় আহমেদ আব্দুল্লাহ লুসাদকে এক লক্ষ টাকা সম্মাননা ও চেক প্রদান করা হয়। দেশের ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।
বর্তমানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য হিসেবে কর্মরত রয়েছেন। দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলায় তার ধারাবাহিক সাফল্য তাকে এই সম্মাননা এনে দিয়েছে।
তার এই অর্জনে এলাকাবাসী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আনন্দ প্রকাশ করেছেন এবং তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও লুসাদ তার ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে দেশ ও জেলার সুনাম আরও বয়ে আনবেন।

এই সংবাদটি 99 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ