ঢাকা |
প্রকাশিত: ২:৩৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০
স্বার্ণালী সাঈদ
প্রতিনিয়ত কাঁচাবাজার থেকে শুরু করে বাসা ভাড়া ও সন্তানের স্কুল সব জায়গাতেই খরচ বাড়ছে। তবে সংসারে খরচ বাড়ার পাশাপাশি সঞ্চয়ও করতে হবে।
যেমন পরিবারের কেউ অসুস্থ হলে বা বাড়তি কোনো খরচ করতে চাইলে আপনাকে প্রতিমাসে অল্পকিছু টাকা তো জমাতেই হবে। তবে অনেকে সংসারের খরচ চালাতেই হিমশিম খান। তাই সঞ্চয় অনেকের কাছে স্বপ্নই থেকে যায়।
তবে আপনি চাইলে এই কষ্টের মধ্যে সামান্য সঞ্চয় করতে পারেন।
আসুন জেনে নেই কীভাবে খরচ কমিয়ে সঞ্চয় করা যায়-
খরচ কমাতে যা করবেন-
১. প্রয়োজনের অতিরিক্ত খরচ করবেন না। শৌখিন জিনিস কেনা থেকে বিরত থাকুন।
২. প্রয়োজনের অতিরিক্ত শপিং করবেন না। সাধ ও সাধ্যের সামন্যয় করুন।
৩. পার্লারে না গিয়ে ঘরেই সৌন্দর্যচর্চা করুন। উৎসবে উপহারের বাজেট কাটছাঁট করুন।
টাকা কীভাবে জমাবেন
আয়ের অন্তত ৫ থেকে ১০ শতাংশ টাকা জমাতে চেষ্টা করুন। সপ্তাহ শেষে বাজেটের সঙ্গে খরচের হিসাব মেলান। বেতন পাওয়ার পর বাড়ি ভাড়া, ইলেকট্রিক বিল, সন্তানের স্কুলের বেতন ইত্যাদি দেওয়ার পর যে টাকা থাকবে তার ১০ শতাংশ সেভিংস অ্যাকাউন্টে জমা রাখুন।
সপ্তাহে একদিন বা দু’দিন বাজারে যান। তালিকা মিলিয়ে জিনিস কিনুন হিসেব করে। অযথা কেনাকাটা না করাই ভালো।
লেখক: স্বার্ণালী সাঈদ, গৃহিনী ও ব্যবসায়ী
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।