ঢাকা |
প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০
রাজধানীর কাকরাইলের আইডিবি ভবনে জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের বর্ষ-সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল দশটায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা এসএম নূরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, জেনিথ লাইফের ভাইস চেয়ারম্যান রেজাকুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন, উন্নয়ন কমিটির চেয়ারম্যান এটিএম এনায়েত উল্লাহ, নিরোপেক্ষ পরিচালক কাজী মর্তুজা আলী, ফাইনান্স কমিটির চেয়ারম্যান আব্দুল জলিল।
অন্যান্যদের মধ্যে সিনিয়র ডিএমডি মুহাম্মদ কামরুল ইসলাম, ডিএমডি ইউসুফ উদ্দিন, আব্দুল খালেক, মুন্সী, সৈয়দ মাসকুরুল, সাইফুল ইসলাম, গোলাম মস্তোফা, মাতাব উদ্দিন ও আব্দুল মজিদ সহ কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ বক্তব্য দেন।
বর্ষ-সমাপনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে লক্ষমাত্রা অর্জনকারী বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
মূখ্য নির্বাহী কর্মকর্তা এসএম নূরুজ্জামান দাবি করেন, গ্রাহকের এসবি, স্বাস্থ্য বীমা, মৃত্যু, মেয়াদ উত্তীর্ণ সহ বিভিন্ন দাবি নিয়মিত পরিশোধ করা হচ্ছে। চতুর্থ প্রজন্মের কোম্পানির মধ্যে জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড একমাত্র অনলাইন ভিত্তিক কোম্পানি। আমাদের কোম্পানিটিই বাংলা এবং ইংরেজি দুইভাবে ওয়েবসাইট করা হয়েছে।
কোম্পানির সর্বচ্চ লক্ষমাত্রা অর্জনকারী কর্মকর্তা হিসেবে সিনিয়র ডিএমডি মুহাম্মদ কামরুল ইসলাম ও এসইভিপি আবু জাফরকে পুরস্কৃত করা হয়। কোম্পানির মরহুম ডিরেক্টরদের বিদেয়ী আত্মার মাগফেরাতের উদ্দেশ্যে দোয়া করা হয়। পরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।