শ্রীমঙ্গলে ৩৭টি কিন্ডার গার্ডেন স্কুলের আনন্দঘন বনভোজন

প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০১৭

শ্রীমঙ্গলে ৩৭টি কিন্ডার গার্ডেন স্কুলের আনন্দঘন বনভোজন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৩৭টি কিন্ডার গার্ডেন স্কুলের আনন্দঘন পরিবেশে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩মার্চ শুক্রবার ৩৭টি কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অতিথিদের সাথে নিয়ে সকালে বিপুল উৎসাহ উদ্দীপনায় ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

শুক্রবার সকালে শ্রীমঙ্গল কলেজ রোডস্থ পল হ্যারিস কিন্ডার গার্ডেন স্কুলের সামনে থেকে ২টি বাসে করে রওয়ানা হয় এম আর খানঁ চা বাগানে। চা বাগানের মনোমুগ্ধকর পরিবেশে অত্যন্ত জাকজমকপূর্ণভাবে সারাদিনব্যাপী বনভোজনে উপস্থিত সবাই নাচে গানে আনন্দে মেতে উঠে। বনভোজনের সারাদিনের কর্মসূচির মধ্যে ছিল আলোচনাসভা, নাচ,গান, বিভিন্ন ধরনের প্রতিযোগীতা। সবচেয়ে আকর্ষনীয় ছিলো র‌্যাাফেল ড্র অনুষ্ঠান।
কিন্ডার গার্ডেন শিক্ষক সমিতির শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক দিল আফরোজের সভাপতিত্ত্বে আলোচনা সভায় অংশ নেন শ্রীমঙ্গল উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো: নোমান আহমেদ সিদ্দিকী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ সভাপতি মো: ইসমাইল মাহমুদ, স্বাধীনতা শিক্ষক পরিষদের শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ সভাপতি কামরুল হাসান, বি টি আর আই উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক শাখার প্রধান শিক্ষক শহিদুল হক, দারুল আজহার ইনস্টিটিউটের অধ্যক্ষ সোহাইল আহমদ, কিন্ডার গার্ডেন শিক্ষক সমিতির শ্রীমঙ্গল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক বায়েছ, শিক্ষক জহির আলী এবং হোমেন মুনসী প্রমুখ। এছাড়াও বনভোজনে অংশগ্রহনকারী সবাই উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পরে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বনভোজন শেষে শ্রীমঙ্গল পৌরসভা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইসমাইল মাহমুদের সৌজন্যে কিন্ডার গার্ডেন শিক্ষক সমিতিকে বাংলাদেশের জাতীয় পতাকা উপহার দেন। সারাদিনের বনভোজন শেষে সবাই শুক্রবার সন্ধ্যায় পুনরায় শ্রীমঙ্গলে এসে পৌছায়।
প্রতি বছরই কিন্ডার গার্ডেন শিক্ষক সমিতির শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে আয়োজন করা হয় এ ধরণের বনভোজনের।

এই সংবাদটি 576 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ