শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার: অপু

প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, মে ১৬, ২০১৮

শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার: অপু
মৌলভীবাজার প্রতিনিধি:
বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ (অপু) বলেছেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। স্বাধীনতা থেকে সমুদ্র সীমা। সমুদ্র সীমা থেকে মহাকাশ বিজয়। এ জয় বাংলাদেশের। এ জয় বাংলাদেশের কোটি কোটি মানুষের। বঙ্গবন্ধু দিয়েছিলেন স্বাধীনতা আর তাঁর সুযোগ্য কন্যা আমাদের দিলেন মহাকাশ বিজয়।
বুধবার সকালে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সফলভাবে উৎক্ষেপণ হওয়ায় কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগ আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন। এসময় তিনি আবারো রাষ্ট্র ক্ষমতায় শেখ হাসিনা কে আনার জন্য সকলকে ঐক্যবধ্য হয়ে কাজ করার আহব্বান জানান। এর আগে আনন্দ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে চৌমহনাতে এসে সমাবেশে মিলিত হয়।
কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক কমিটি সদস্য জহির আলম নানু,আলাল আহমদ সহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

এই সংবাদটি 931 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ