রেল লাইনে যুবকের খন্ড বিখন্ড লাশ

প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০১৭

রেল লাইনে যুবকের খন্ড বিখন্ড লাশ

ওমর ফারুক নাঈম, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনের পাশে মাসুদ রানা রুবেল (২২) নামের এক যুবকের খন্ড বিখন্ড লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ আগষ্ট) সাড়ে ৮টায় ভানুগাছের কুমড়াকাপন এলাকায় রেল লাইনের উপর একটি খন্ড বিখন্ড দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টায় রেলের মাঝখানে পড়ে থাকা ট্রেনে কাটা একটি লাশ দেখে স্থানীয়রা পুলিশকে অবগত করেন।
কমলগঞ্জ থানার ওসি বদরুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন্এবং তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই সংবাদটি 381 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ