মৌলভীবাজার পৌরসভার জমাদারের আত্মহত্যার চেষ্টা

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৭

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজার পৌরসভার জমাদার কান্তি লাল বাস্পর (৫৫) গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আত্মহত্যার চেষ্টার কারণ জানা যায়নি। বর্তমানে কান্তি লাল মৌলভীবাজার সদর হাসপাতালে  ৪র্থ তলায় (রেজিনং-২৪৭৬৪) চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে-গত ১৭ এপ্রিল বিকাল ৩টার দিকে মৌলভীবাজার পৌরসভার জমাদার কান্তি লাল বাস্পর তার মাতারকাপনস্থ নিজ অফিস কক্ষে গলায় লাইলনের রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় তার বোন ওরার্ত্তি দেখে ফেলে হাল্লা চিৎকার শুরু করে। এ সময় তার বোন ও আশা পাশের লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে  ভর্তি করেন।

এই সংবাদটি 416 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ