ঢাকা |
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৫
মৌলভীবাজার প্রতিনিধি : মো. হাসান আহমেদ ইয়ামিন
দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (MCCI) এর ২০২৬–২০২৭ সেশনের নির্বাচনকে কেন্দ্র করে আজ সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ব্যবসায়ীদের অন্যতম বৃহৎ এই সংগঠনের নির্বাচনে অংশ নিতে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটাররা নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। পুরো নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণে নিয়োজিত রয়েছেন নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
ব্যবসায়ী মহলে নতুন কমিটি নিয়ে রয়েছে ব্যাপক আগ্রহ। সবাই আশা করছেন—নির্বাচিত নেতৃত্ব মৌলভীবাজারের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে নতুন দিগন্ত তৈরি করবে।
ভোট গণনা শেষে রাতেই ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।