মৌলভীবাজারে শুরু হয়েছে শাহ মোস্তফার মেলা

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৭

মৌলভীবাজারে শুরু হয়েছে শাহ মোস্তফার মেলা

মৌলভীবাজার প্রতিনিধি:
তিনশ’ ষাট আউলিয়ার অন্যতম হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী শের সওয়ার চাবুকমার (র:) এর ৬৭৬ তম ওরস মোবারক শুরু হয়েছে। ওরসকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এ বছরও শহরের শাহ মোস্তফা রোডে মাজার প্রাঙ্গণ বসেছে বিশাল মেলা।
তিন দিনব্যাপী চলবে এ মেলা। লাখো ভক্ত, অনুরাগীদের সম্মিলনে মাজার ও মেলা প্রাঙ্গণ লোকে-লোকারণ্য হয়ে উঠেছে। শীত মৌসুমে এ মেলা জমে ওঠে মুসলিম, হিন্দুসহ সব ধর্ম-গোত্রের মানুষের সমাগমে। ভক্ত অনুরাগী বা দূর-দূরান্ত থেকে মানত নিয়ে মাজারে এসে মোমবাতি জ্বালিয়ে দোয়া-আসকারে মত্ত থাকেন। ওরসের সব ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে মাজার কর্তৃপক্ষের নিয়োজিত স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
মেলায় নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি শিশুদের নানা ধরনের খেলনা ও খাবারের দোকান বসেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঐতিহ্যবাহী এ মেলায় নানা সামগ্রী নিয়ে আসেন দোকানীরা। তবে অন্যান্ন বছরের ন্যায় এ বছর মেলা জমে উঠেনি বলে দাবি করেছেন দোকানিরা। ওরস ও মেলাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আগত ভক্ত অনুরাগী ও মেলায় আগত জনসাধারণের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রশাসন ও মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে মাজার প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
মৌলভীবাজার মডেল থানার ওসি অকিল উদ্দিন আহমদ বলেন, পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক টহলে থাকবেন।
দোকানিরা। ওরস ও মেলাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আগত ভক্ত অনুরাগী ও মেলায় আগত জনসাধারণের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রশাসন ও মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে মাজার প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
মৌলভীবাজার মডেল থানার ওসি অকিল উদ্দিন আহমদ বলেন, পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক টহলে থাকবেন।

এই সংবাদটি 400 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ