ঢাকা |
প্রকাশিত: ৭:২৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৬
ওমর ফারুক নাঈম,মৌলভীবাজার প্রতিনিধি:
প্রথম মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য র্যালি করেছেন পৌরবাসী।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পৌর মেয়র মো: ফজলুর রহমানের নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহউর রহমান, সাংবাদিক অ্যাডভোকেট রাধা পদ দেব সজল, পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাশ, আসাদ হোসেন মক্কু, মনবীর রায় মঞ্জু, ফয়ছল আহমেদ, জালাল আহমেদ ও আনিছুজ্জামান বায়েছ প্রমুখ।
এছাড়াও পৌরসভার ক্রীড়ামোদী জনসাধারণ, বিভিন্ন ক্রীড়া সংগঠন র্যালিতে অংশ নেয়।
উল্লেখ্য, আগামী ৩ সেপ্টেম্বর থেকে মৌলভীবাজারে শুরু হচ্ছে প্রথম মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।