মৌলভীবাজারে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত

প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০১৭

মৌলভীবাজারে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত

বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজার জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা ২২ মার্চ বুধবার বিকেলে পুলিশ লাইনস্ মাঠে অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোঃ কামরুল আহসান বিপিএম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সিলেট রেঞ্জের সভানেত্রী মিসেস মুনমুন আহসান, মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। ক্রীড়া প্রতিযোগিতায় পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন পদবীর সদস্যগণসহ অতিথিরা বিভিন্ন খেলায় অংশ গ্রহন করেন পরে অংশ গ্রহনকারিদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগীতা কুচকাওয়াজ, বিভিন্ন ইভেন্টের খেলাধুলা ছাড়াও বেশ কয়েকটি দেশাত্ববোধক গানের নৃত্য পরিবেশন করে স্থানীয় শিল্পীরা। জেলার বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তা, পুলিশের পরিবারবর্গ, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সন্ধ্যায় মৌলভীবাজারে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জঙ্গী, সন্ত্রাস ও মাদক বিরোধী এক সাংস্কৃতিক অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে সিলেট রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোঃ কামরুল আহসান বিপিএম বলেন, মাদক মানুষের জীবন ধ্বংস করে দেয়। মাদককে ঘৃণা করতে হবে। মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে সবাই মিলে মাদককে না বলতে হবে। তিনি আরো বলেন, মাদক উপত্যাকায় পরিণত হয়েছে যশোর, টেকনাফে এখন মাদক বিক্রি হচ্ছে অবাধে। এ অন্যতম কারণ হচ্ছে সীমান্তবর্তী এলাকা। সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ তোফয়েল আহমদ, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সিলেট রেঞ্জের সভানেত্রী মিসেস মুনমুন আহসান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ্ জালাল, অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) রওশনুজ্জামান সিদ্দিক, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমানসহ পুলিশ কর্মকর্তা, বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ ও সর্বস্তরের মানুষ। রাতে পৌর কমিউনিটি সেন্টারে নৈশ ভোজের আয়োজন করা হয়েছে।

এই সংবাদটি 444 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ