মৌলভীবাজারে পাওয়া গেলো দুইদিনের ১ শিশুকে

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৭

মৌলভীবাজারে পাওয়া গেলো দুইদিনের ১ শিশুকে
হাবিবুর রহমান খান,মৌলভীবাজার
আজ(২০ নভেম্বর) সোমবার সন্ধ্যায় মৌলভীবাজার শাহবন্দর এলাকায় রাস্তার পাশে একটি শিশু পাওয়া গেছে।জন্ম দিয়ে নিজের সন্তানকে ফেলে চলে গেলেও পুলিশ উদ্ধার করল এক নবজাতক মেয়ে শিশুটিকে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ জানান,শিশুটি মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছে।এবং ডাক্তার বলেছে শিশুটি সুস্থ রয়েছে একন।

পুলিশ আর জানান, সন্ধ্যায় শাহবন্দর এলাকার রাস্তার পাশে ২ দিনের একটি সদ্যজাত মেয়ে শিশু পড়ে রয়েছে। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে  শিশুটিকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি করেন।

এ ব্যাপারে ওসি সুহেল আহমদ বলেন,কেউ যদি এই শিশুটি নিতে চায় বাচ্চাটি সুস্থ হয়ে উঠলে তাকে দত্তক (পোষ্যপুত্র) দেয়ার আইনী পদক্ষেপের বিষয়ে চিন্তা-ভাবনা করে ব্যবস্থা নেয়া হবে

এই সংবাদটি 480 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ