ঢাকা |
প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৭
হাবিবুর রহমান খান, মৌলভীবাজার থেকে
মৌলভীবাজার শহরের “নুরজাহান প্রাইভেট হাসপাতালের” চিকিৎসকের ভুল চিকিৎসায় পপি রানি পাল (২২) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা।
২৬নভেম্বর রবিবার দিবাগত রাত ৪টার দিকে সিলেট পার্কভিউ হাসপাতালে তার মৃত্যু হয়।পপি রানি সদর উপজেলার মনোরকোনা গ্রামের সিন্টু পালের স্ত্রী।
পপি রানির ভাই রিপন পাল জানান, গত শুক্রবার (২৪নভেম্বর) রাতে সন্তান প্রসবের জন্য শহরের নুরজাহান প্রা: হাসপাতালে ভর্তি করলে ঐদিন রাতে ডা. ফারজানা হক পর্ণা অপারেশন করলে একটি মেয়ে সন্তানের জন্ম হয়।পরে ভোরে অতিরিক্ত রক্তকরণ ঘটলে তড়িঘড়ি করে রোগীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানকার কর্তব্যরত ডাক্তার রোগীর ভুল অপারেশনের কথা উল্লেখ করে সূচনীয় অবস্থায় ঢাকায় স্থানান্তরিত করার পরামর্শ দেয়। কমসময়ে ঢাকা না নিয়ে রোগীকে সিলেট পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হলে আজ রবিবার দ্বিবাগত রাতে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে ডা. ফারজানা হক পর্ণার সাথে যোগাযোগ করা হলে তার এ্যাসিস্টেন্ট জানান, তিনি অপারেশনে ব্যস্ত আছেন। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মদ বলেন,ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযোক্ত হাসপাতাল পরিদর্শন করেছে। থানায় এপর্যন্ত কোন অভিযোগ দাখিল হয়নি, হলে পুলিশ আইনি ব্যবস্থা নেয়া হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।