ঢাকা |
প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৭
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজার জেলার সাত উপজেলায় হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকায় নতুন ভোটার হয়েছেন ২ হাজার ১শত ৪ জন। এর মধ্যে ১ হাজার ২শত ৫৭ জন পুরুষ ও ৮শত ৪৭ জন নারী ভোটার রয়েছেন।
চলতি বছরের ২ জানুয়ারী প্রকাশিত তালিকায় মৌলভীবাজার সদর উপজেলায় নতুন ভোটার হয়েছেন ৪শত ৬৮ জন। এর মধ্যে পুরুষ ২৮২ জন ও নারী ১৮৬ জন। রাজনগর উপজেলায় ১০৭ জন এর মধ্যে পুরুষ ৬৭ জন ও নারী ৪০ জন। শ্রীমঙ্গল উপজেলায় মোট ভোটার বেড়েছে ৩৩৬ জন এর মধ্যে পুরুষ ২০৮ ও নারী ১২৮ জন। কমলগঞ্জ উপজেলায় ভোটার বেড়েছে ২০১ জন এর মধ্যে পুরুষ ১২০ ও নারী ৮১ জন। কুলাউড়া উপজেলায় নতুন ভোটার হয়েছেন ৬৮২ জন এর মধ্যে পুরুষ ৩৮৯ ও নারী ২৯৩ জন। বড়লেখা উপজেলায় মোট ২৫০ জন নতুন ভোটার হয়েছেন এর মধ্যে পুরুষ ১৬০ ও নারী ৯০ জন। জুড়ী উপজেলায় নতুন ভোটার হয়েছেন ৬০ জন। এর মধ্যে পুরুষ ৩১ ও নারী২৯ জন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।