ঢাকা |
প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৭
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা প্রশাসনের কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা
বুধবার (২৫ জানুয়ারী) সন্ধায় মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত করা হয়। মৌলভীবাজার জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রি পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো: মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো: ফিরোজ, সাবেক সাংসদ হুসনে আরা ওয়াহিদ প্রমুখ।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সাত বীরশ্রেষ্ঠদের জীবনী অডিও সহ সফটওয়্যার উদ্ভাবন করে সেরা উদ্ভাবক ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে ওয়েব সলিউশন এমবি। এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।