মৌলভীবাজারে কমিউনিটি পুলিশিং সমাবেশ

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৬

মৌলভীবাজারে কমিউনিটি পুলিশিং সমাবেশ

মৌলভীবাজার প্রতিনিধি: “জনতাই পুলিশ, পুলিশই জনতা” এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার মডেল থানার আয়োজনে গতকাল বিকেলে উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন প্রাঙ্গনে কমিউনিটি পুলিশিং সমাবেশের আয়োজন করা হয়।
অফিসার ইনচার্জ অকিল উদ্দিন এর সভাপতিত্বে ও এসআই পরিমল চন্দ্র দেব এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার খায়রুল আলম, মোল্লা শাহীন, আওয়ামীলীগ নেতা মাসুদ আহমদ, কাউন্সিলর ফয়ছল আহমদ, জালাল আহমদ, চাঁদনীঘাট ইউনিয়ন চেয়ারম্যান আকলাই মিয়া, সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদশাহ ও এডভোকেট শান্তি পদ দেব প্রমুখ।

এই সংবাদটি 303 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ