ভূরুঙ্গামারীতে বিদ্যুৎ গ্রাহকদের মাঝে হ্যাঁ ভোট–না ভোট বিষয়ে লিফলেট বিতরণ

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৬

ভূরুঙ্গামারীতে বিদ্যুৎ গ্রাহকদের মাঝে হ্যাঁ ভোট–না ভোট বিষয়ে লিফলেট বিতরণ

 

মোঃ রেজাউল করিম
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রাম–লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ভূরুঙ্গামারী জোনাল অফিসের উদ্যোগে বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী হ্যাঁ ভোটের প্রচারণা সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় হ্যাঁ ভোট ও না ভোট বিষয়ে প্রযোজ্য নীতিমালায় যে পরিবর্তন ও নির্দেশনা রয়েছে, সে বিষয়ে জনগণকে অবহিত করা হয়।

লিফলেট বিতরণ ও অবহিতকরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী জোনাল অফিসের এজিএম মোঃ শামসুল আলম এবং লাইনম্যান (গ্রেড–১) মোঃ শাহীন সরদার।

এ সময় বক্তারা জানান, হ্যাঁ ও না ভোটের ক্ষেত্রে ভোটারদের করণীয়, ভোট প্রদান পদ্ধতি এবং সরকার ঘোষিত নীতিমালা সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভোটাররা যেন বিভ্রান্ত না হন এবং সঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে বিষয়েই মূলত এই অবহিতকরণ।

লিফলেটে উল্লেখিত তথ্যমতে, হ্যাঁ ভোট প্রদান করলে যেসব পরিবর্তনের কথা বলা হয়েছে, সেগুলো হলো—
তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে

এই সংবাদটি 141 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ