ভূরুঙ্গামারীতে নাশকতা মামলায় আওয়ামী লীগের নেতা গ্রেফতার

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৫

ভূরুঙ্গামারীতে নাশকতা মামলায় আওয়ামী লীগের নেতা গ্রেফতার

মোঃ মাইদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নাশকতার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে (১৬ ডিসেম্বর) এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার খামার আন্ধারিঝাড় গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মোঃ আবুল হোসেন (৫৫)। তিনি রাজনৈতিকভাবে ৭ নম্বর আন্ধারীঝাড় ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম উদ্দিন জানান, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি 129 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ