ভূরুঙ্গামারীতে খড়ের ঢিপিতে আগুন দেওয়ার ঘটনায় বোরহান গ্রেফতার

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভূরুঙ্গামারীতে খড়ের ঢিপিতে আগুন দেওয়ার ঘটনায় বোরহান গ্রেফতার

মোঃ রেজাউল করিম
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারীয়া এলাকায় খড়ের ঢিপি (পালা)তে আগুন দেওয়ার সময় এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় লোকজন। পরে তাকে ভূরুঙ্গামারী থানা পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ধারাবাহিকভাবে প্রায় ১০ থেকে ১২টি খড়ের ঢিপিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে আসছিল। এতে এলাকার বহু কৃষক ও খামারির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে আগুন দেওয়ার সময় এলাকাবাসী এক যুবককে গ্যাস লাইটারসহ সন্দেহজনক অবস্থায় আটক করে।

পরে বিষয়টি ভূরুঙ্গামারী থানায় জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃত যুবককে হেফাজতে নেয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ বোরহান উদ্দিন রিয়াদ (১৯), পিতা- মোঃ রিয়াজুল ইসলাম, সাং- কামাত আঙ্গারীয়া (৮নং ওয়ার্ড), ইউনিয়ন- ৫নং ভূরুঙ্গামারী সদর, থানা- ভূরুঙ্গামারী, জেলা- কুড়িগ্রাম।

এ ঘটনায় এলাকাবাসী বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারের প্রেক্ষিতে ভূরুঙ্গামা

এই সংবাদটি 106 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ