ঢাকা |
প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৭
মৌলভীবাজার প্রতিনিধি:
৪৪ তম জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় একক ব্যাডমিন্টন খেলায় জাতীয়ভাবে পুরস্কৃত হলো মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছ্রাত্রী রাহিমা আক্তার জেরিন। জেরিন প্রথমে শ্রীমঙ্গল উপজেলায় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযেগিতায় চ্যাস্পিয়ান হয়ে জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ান হয়ে জাতীয় পর্যায়ে রানার্স আপ হয়।
রবিবার (২২ জানুয়ারী) সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরষ্কার গ্রহন করে। শ্রীমঙ্গল উপজেলার মিশন রোডস্থ বঙ্গবীর রোডে বাস করে। জেরিনের বয়স ১৪ বছর। সে এবছর ৭ম শ্রেণী থেকে কৃতকার্য হয়ে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়।
জেরিনের ব্যাডমিন্টন প্রশিক্ষক মো: মহসিন আহমদ জানান জেরিন উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ধাপে ধাপে চ্যাম্পিয়ান হয়ে জাতীয় পর্যায়ে রানার আপ হয়। প্রশিক্ষক আরও বলেন তাকে জাতীয় টিমে খেলার জন্য বিভিন্নভাবে প্রশিক্ষণ দিচ্ছেন। এবং আগামীতে জেরিনকে ইনডোর ব্যাডমিন্টন মাঠে প্রশিক্ষণ দিয়ে খেলায় আরও অভিজ্ঞ করে তুলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রশিক্ষক আরও জানান জেরিন জাতীয়ভাবে আন্ডার সিক্সটিন এ খেলে।
শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া পরিচালনা শিক্ষক মিজানুর রহমান বলেন জেরিন উপজেলা থেকে জেলায় রাজনগর ও কুলাউড়া উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়ে বিভাগীয় পর্যায়ে বিজয়ী হয়। শাপলা,বকুল, গোলাপ ও চাপা গ্রুপগুলোর সাথে খেলে জাতীয় পর্যায়ে রানার আপ হয়। জেরিন ভালভাবে প্রশিক্ষণ নিলে ভবিষ্যতে সে আরও ভাল খেলে আন্তর্জাতিক পর্যায়ে চ্যাম্পিয়ান হবার সম্ভাবনা রয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।