বিজয়ের দিনে প্রাণ হারালো ২ পুলিশ কর্মকর্তা

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৫

বিজয়ের দিনে প্রাণ হারালো  ২ পুলিশ কর্মকর্তা

সোহেল রানা, পীরগাছা (রংপুর)

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ওসি সহ দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার পাকশী উপজেলার ভেড়ামারা লালনশাহ সেতু সংলগ্ন টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রংপুরের পীরগাছা থানার মৃত নূর মোহাম্মদের ছেলে ওসি মোঃ মোজাহারুল ইসলাম (৫৩) ও রাজশাহীর তানোর থানার কসিম উদ্দিনের ছেলে এএসআই মোঃ. কয়েজ উদ্দিন (৫০)। তারা উভয়েই পাবনা জেলার ঈশ্বরদী জোনের ডিএসবিতে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোজাহারুল ইসলাম ও কয়েজ উদ্দিন ঈশ্বরদী থেকে লালনশাহ সেতুর পশ্চিম পাড়ের দিকে আসছিলেন। তারা ব্রিজের পশ্চিম পাড়ে ইউটার্ন নেওয়ার জন্য এসেছিলেন। এ সময় একই দিক থেকে আসা কুষ্টিয়া গামী একটি কাভার্ডভ্যান পাবনা-কুষ্টিয়া হাইওয়ের লালনশাহ ব্রিজের পশ্চিম পাড়ের টোলপ্লাজা সংলগ্ন স্থানে মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়।

এই সংবাদটি 183 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ