ফুলবাড়ীতে আবাদি জমি কেটে পুকুর খনন: ১ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৬

ফুলবাড়ীতে আবাদি জমি কেটে পুকুর খনন: ১ লাখ টাকা জরিমানা

মোঃ মোর্শেদ আলম
উপজেলা প্রতিনিধি (ফুলবাড়ী), কুড়িগ্রাম।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অবৈধভাবে আবাদি জমি কেটে পুকুর খননের দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় এ জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
জানা গেছে, উপজেলার কবিরমামুদ গ্রামের চন্দ্রখানা মুসল্লীপাড়া এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন বাবুল অনুমোদন ছাড়াই কৃষিজমি কেটে পুকুর খনন করছিলেন। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
এসময় অবৈধভাবে আবাদি জমি নষ্ট করার অপরাধে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিতভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি 76 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ