ঢাকা |
প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, মে ৯, ২০১৯
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা চার ধাপে শুরু হবে আগামী ২৪ মে। প্রাথমিক শিক্ষা অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮ এর লিখিত পরীক্ষা চার ধাপে পর্যায়ক্রম ২৪ মে, ৩১ মে, ১৪ জুন ও ২১ জুন (শুক্রবার) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় প্রস্তুতিমূলক কার্যক্রম নিতে বলা হয়েছে।
এর আগে ১৭ মে থেকে চার দফায় পরীক্ষা আয়োজনের কথা জানানো হয়েছিল। ওই দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকায় এই পরীক্ষা পেছানো হয়েছে বলে সূত্র জানিয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদফতর জানায়, গত বছরের ১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে ২৪ লাখের বেশি আবেদন জমা পড়েছে। ১৩ হাজার পদের বিপরীতে এসব আবেদন জমা পড়ে। নিয়োগ পরীক্ষার প্রশ্ন করা হবে ডিজিটাল পদ্ধতিতে। এতে লিখিত ও মৌখিক পরীক্ষা নেয়া হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।