ঢাকা |
প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫
মোঃ সাব্বির হোসেন
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে ঘটে গেছে এক বিস্ময়কর ঘটনা। হঠাৎ করেই মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছে জুবাইদা আক্তার আখি নামের ১৬ বছরের এক কিশোরী। বর্তমানে তার নাম তানভীর ইসলাম। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জানা যায়, তানভীর পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হরতকিবাড়িয়া গ্রামের দিনমজুর আবুল কালাম চৌকিদারের সন্তান। সে স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা গেছে, দুই মাস আগে আখির নাক-মুখ দিয়ে হঠাৎ রক্তক্ষরণ শুরু হয়। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হয় সে। কিন্তু কিছুদিন পর ঘুম থেকে উঠে নিজের শরীরে অস্বাভাবিক পরিবর্তন দেখতে পায় আখি। এতে উদ্বিগ্ন হয়ে পরিবার তাকে ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, আখি শারীরিকভাবে ছেলেতে রূপান্তরিত হয়েছে।
ঘটনা প্রকাশ্যে আসতেই প্রতিবেশীসহ উৎসুক জনতার ভিড় লেগে যায় তাদের বাড়িতে।
তানভীরের বাবা আবুল কালাম চৌকিদার সময়চিত্রকে বলেন,
“রাতে মেয়ে ঘুমাইছিল, সকালে দেখি সে ছেলে হইয়া গেছে! বিশ্বাস করতে পারছিলাম না। ঢাকায় ডাক্তার দেখাই। ডাক্তাররা নিশ্চিত করেন—সে এখন ছেলে এবং সুস্থ আছে।”
তানভীরের দাদা মজিদ চৌকিদার সময়চিত্রকে বলেন,
“আগে আমার দুই নাতনি ছিল। কালামের খুব ইচ্ছে ছিল একটি পুত্রসন্তানের। আল্লাহ তার আশা পূরণ করছেন—এটা আমাদের কাছে অলৌকিক ব্যাপার।”
স্থানীয় বাসিন্দা মোশারেফ বলেন,
“এমন ঘটনা জীবনে কখনও দেখিনি। আমাদের এলাকারই ঘটনা—নিজ চোখে দেখে অবাক হয়েছি। এটা আল্লাহর এক বিশেষ নেয়ামত।”
নিজের অনুভূতি জানিয়ে তানভীর বলেন,
“মাদ্রাসায় আমার অনেক বান্ধবী ছিল। এখন ছেলে হয়ে যাওয়ায় তাদের সঙ্গে আর আগের মতো মেশা সম্ভব না—এটা ভাবলে খারাপ লাগে। তবে আল্লাহর কাছে শুকরিয়া। আমি ভালো আছি। ভবিষ্যতে একজন ইসলামী সংগীত শিল্পী হতে চাই। সবাই দোয়া করবেন।”
এ বিষয়ে পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া বলেন,
“এ ধরনের ঘটনা বিজ্ঞানের ভাষায় অলৌকিক নয়। ক্রোমোজোমজনিত পরিবর্তন অথবা চিকিৎসাগত হস্তক্ষেপের মাধ্যমেই এমনটি হতে পারে।”
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।