ডানা নামের মেয়েটি বিষ পান করে জীবনের ইতি টানল

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, মে ১৯, ২০১৬

ডানা নামের মেয়েটি বিষ পান করে জীবনের ইতি টানল

ফয়জুল হক শিমুলঃ

ডানা নামের মেয়েটি অবশেষে রেফার্ড পরীক্ষার সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করে বিষ পান করে জীবনের ইতি টানল।
এসএসসি ও দাখিল পরীক্ষায় এবারে ফেলের সংখ্যা বেশী বলে জানা গেলেও ফেল করে আত্বহত্যার ঘটনা প্রায়ই শুনা যায়। এরকম ফেল করে আত্বহত্যার ঘটনা ঘটেছে মৌলভীবাজারে। মৌলভীবাজার ফিউচার ব্রাইট স্কুল থেকে সে এবারে এএসসি পরীক্ষা দিয়েছিল । কিন্তু অংক ও ইংরেজী পরীক্ষায় ফেল করায় সে বিষ পান করে আত্বহত্যা করে।
ডানার পুরো নাম সাদিয়া ইসলাম ডানা (১৮) পিতার নাম নুরুল ইসলাম । সাদিয়ার মামা আলী মিয়া সময়চিত্রকে জানান মাধ্যমিক পরীক্ষায় অংক ও ইংরেজীর রেজাল্ট খারাপ হওয়ায় অনেক কান্নাকাটি করে মানসিক ভাবে ভেঙ্গে পড়ে। রাতে পরিবারের সকলের সঙ্গে খাবার খেয়ে তার নিজ রুমে গিয়ে বিষপান করলে পরিবারের লোকজন তা টের পেয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এই সংবাদটি 902 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ