ঢাকা |
প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৮
দীর্ঘদিন পর মৌলভীবাজার জেলা ছাত্রলীগের কমিটিতে জুড়ীর তিন নেতা ঠাঁই পাওয়ায় নিজ এলাকা জুড়ীর বন্ধু-শুভাকাঙ্খী অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে। অনেকে আবার মোবাইলে ফোন দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন তাদেরকে।
জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সহ-সভাপতি হুমায়ুন রশিদ রাজীর সাথে কথা হলে তিনি বলেন,বঙ্গবন্ধুর আদর্শে লালিত যে সংগঠন আর ঐতিহ্যবাহী সংগঠনটা এস এম জাকির হোসাইন ভাইয়ের নিজ জেলায় ঐতিহ্যবাহী যে সংগঠন এই সংগঠনের যে সুনাম রয়েছে সেই সুনাম যাতে আরো বৃদ্ধি পায় সে ভাবেই আমরা কাজ করে যাব।
তিনি আরও বলেন, দায়িত্ব পাওয়ায় আমরা আনন্দিত এবং আমরা চাই প্রত্যেকটি ইউনিট আরো শক্তিশালী হোক।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল সম্মেলন শেষে রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটির অনুমোদন দেয়া হয়। আগামী এক বছরের জন্য ঘোষিত কমিটিতে আমিরুল হোসেন চৌধুরীকে সভাপতি এবং মাহবুব আলমকে সাধারণ সম্পাদক করে মোট ২৮ জনের নাম ঘোষণা করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি শেখ সামাদ আহমদ, আখতার উদ্দিন, হাসান আহমেদ তারেক, মো: তানবির আহমেদ শিপু, মাজহারুল ইসলাম রাব্বী, ফয়ছল মনসুর, অমিত রায়, সাইদুর রহমান মনি, সুরঞ্জন সূত্রধর, সিদ্দিকুর রহমান ফজলে নুর, শেখ মো: মোর্শেদ জাহান মাছুম, সুমন আহমেদ এবং মানস কান্তি সিংহ।
যুগ্ম সাধারণ সম্পাদক, মেহের হোসাইন জাকির, টিকলু চন্দ্র কর, আব্দুল্লাহ আল শাম্মু।
সাংগঠনিক সম্পাদক, মো: রাসেল আহমেদ, তানভীর চৌধুরী রবিন, আব্দুর রউফ, সাকিবুল হাসান রাজিব এবং তুষার মোনায়েম।
এছাড়াও, উপ-প্রচার সম্পাদক মেহেদী হাসান কবির এবং রিফাত আহমদ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।