ঘৃণ্যমানব

প্রকাশিত: ২:১৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৬

ঘৃণ্যমানব

ঘৃণ্যমানব
শাকেরা বেগম শিমু
* * * * * * * * * * * * * *
কই গেলি বউ রান্নাঘরে
তরকারিটা রেখে,
সাজতে বুঝি লেগে গেছো
আলতা-কাজল মেখে?

বউ গিয়েছে কলসি নিয়ে
আনতে ঘাটে পানি,
ঘরে ফিরেই শুনে গরম
কথা চাট্টিখানি ।

ননদ বলে মা! অাসলে
বলাই হয়নি তোমায়,
বউটা রোজই কাজ না করে
ষাঁড়ের মতো ঘুমায় ।

সবকাজ তো আমিই করি
জানাই না যে মাকে,
রান্না সারি লুকোচুরি,
বউ-ছি খেলার ফাঁকে।

তাই নাকি রে, বউটা দেখি
আস্ত ফাঁকিবাজ!
খাবার-পানি দুটোই বউয়ের
বন্ধ করো আজ ।

এই স্বভাবের নারী-পুরুষ
মানুষ তো নয় দানব,
ইতিহাসের পাতায় এরাই
নীচ ও ঘৃণ্যমানব ।

এই সংবাদটি 333 বার পঠিত হয়েছে