সুখ পাখি —————–জুবেদা ইসলাম

প্রকাশিত: ৫:৪৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০

সুখ পাখি  —————–জুবেদা ইসলাম

সুখ পাখি
জুবেদা ইসলাম

আয়রে আয় সুখ পাখি
বুকের খাঁচায় থাকিস
কুহু কুহু রবে তুই
পাগল করে রাখিস।

যারে পাখি উড়ে যা
ভালবাসা লইয়া
আদর সোহাগ না পাইলে
আসিছ আবার ফিরিয়া!

রিমঝিম মেঘলা দিনে
ব্যাকুল এই মন
তোর সঙ্গ দিতে
উতলা সারাক্ষণ।

দূরে কোথাও চলে গেলে
লাগে বড় একা
তুই ছাড়া জীবন
পুরোটাই ফাঁকা।

ভালবাসার যত বুলি
তোর কাছেই শেখা
যত প্রেম যত কবিতা
তোকে নিয়েই লেখা।

সাধের পরাণ পাখি
বাঁধন কেটে যায়
মিছে তারে শিকল দিলাম
রাঙা দুটি পায়।

শাহবাজপুর, বড়লেখা, মৌলভীবাজার।
১৩.০৯.২০২০

এই সংবাদটি 1117 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ