গোলাপগঞ্জে মাহবুবুর রহমানের উপর হামলার প্রতিবাদে কর্মরত সাংবাদিকদের প্রতিবাদ সভা

প্রকাশিত: ৫:২১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৬

গোলাপগঞ্জে মাহবুবুর রহমানের উপর হামলার প্রতিবাদে কর্মরত সাংবাদিকদের প্রতিবাদ সভা
গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরীর উপর হামলায় নিন্দা ও হামলাকারীদের গ্রেফতারের দাবী জানিয়ে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।তারই অংশ হিসেবে বুধবার বেলা ৩টায় গোলাপগঞ্জ উপজেলা সদরে সর্বস্তরের জনতার অংশগ্রহণে এক মানববন্ধন কর্মসূচীর আহবান করা হয়েছে। এতে সর্বস্তরের জনতাকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দ। এছাড়া হামলাকারীদের গ্রেফতার করা না পর্যন্ত প্রতিদিন কর্মসূচী পালনেরও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দৈনিক জালালাবাদ ও আমার দেশ প্রতিনিধি আব্দুল আহাদ, দৈনিক কাজিরবাজার প্রতিনিধি শহিদুর রহমান সুহেদ, দৈনিক সিলেটের ডাক প্রতিনিধি মাহফুজ আহমদ চৌধুরী, দৈনিক দিনকাল প্রতিনিধি এম আব্দুল জলিল, দৈনিক নয়াদিগন্ত ও সবুজ সিলেট প্রতিনিধি জেলওয়ার হোসেন স্বপন, দৈনিক সমকাল প্রতিনিধি রতন মনী চন্দ, সাপ্তাহিক সিলেট প্রান্ত প্রতিনিধি আব্বাস উদ্দিন, দৈনিক উত্তপূর্ব ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি এনামুল হক এনাম, সাপ্তাহিক বৈচিত্রময় সিলেট সম্পাদক আবুল কাশেম রুমন, দৈনিক সিলেট সুরমা প্রতিনিধি গোলাম দস্তগীর খান ছামিন, দৈনিক ইনকিলাব প্রতিনিধি আলমগীর হোসেন রুহেল, গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ’র স্টাফ রিপোর্টার ইমরান আহমদ, দৈনিক দেশপ্রান্ত প্রতিনিধি জালাল আহমদ চৌধুরী, ফটো সাংবাদিক জাবলু তালুকদার, আবু জাফর তুহিন চৌধুরী, দৈনিক সিলেট বাণী প্রতিনিধি জাহেদুর রহমান জাহেদ, দৈনিক সংবাদ প্রতিদিন ও কাজিরবাজার প্রতিনিধি সেলিম হাসান কাওছার, সাপ্তাহিক বাংলার মাটি প্রতিনিধি আজিজ খান, সাপ্তাহিক সুরমা টাইম্স প্রতিনিধি কেএম আব্দুল্লাহ, সিলেট মিডিয়া ডটকম প্রতিনিধি নোমান মাহফুজ, সিলেট ক্রাইম নিউজ প্রতিনিধি মামুনুর রশিদ, ডেইলি সিলেট ডটকম প্রতিনিধি জাহিদ উদ্দিন, দেশের সময় ডটকম প্রতিনিধি ফখরুল ইসলাম শাকিল, দৈনিক সিলেট ডটকম প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, নিউজ অর্গান প্রতিনিধি শেখ জাহিদ হাসান প্রমূখ।
প্রতিবাদ সভা শেষে উপস্থিত সাংবাদিকবৃন্দ মাহবুবুর রহমান চৌধুরীর উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা নিতে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একে এম ফজলুল হক শিবলীর সাথে এক বৈঠকে মিলিত হন। আসামীদের দ্রুত গ্রেফতারের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং গ্রেফতার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে অফিসার ইনচার্জ সাংবাদিকদের আশ্বস্ত করেন।
.

এই সংবাদটি 578 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ