গোলাপগঞ্জে প্রবাসীর কাছে চাঁদা না পেয়ে  সন্ত্রাসী হামলা

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৬

গোলাপগঞ্জে প্রবাসীর কাছে চাঁদা না পেয়ে  সন্ত্রাসী হামলা
.

গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জের কায়স্থগ্রামের চিহ্নিত অপরাধী মাজেদ হক (২৪) প্রবাসী চাচা ময়নুল ইসলামের কাছে ৫লাখ টাকা দাবি করে দাবীকৃত চাঁদা না পাওয়ায় ৩০-৩৫জন অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে হামলা ও লুটপাট চালিয়েছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোলাপগঞ্জের কায়স্থগ্রামে মৃত নূরুল হকের ছেলে মাজেদ হক তার প্রবাসী চাচা ময়নুল ইসলামের কাছে ৫লাখ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় সে ওই গ্রামে তার গরুর ফার্মের ব্যবসা পরিচালিত করতে দিবে না বলে কয়েকদিন থেকে হুমকি দিয়ে যাচ্ছে। এরই প্রেক্ষিতে সোমবার বিকেলে ময়নুল ইসলামের ফার্মের দায়িত্বে থাকা সোহেল আহমদ ফার্মে গেলে মাজেদসহ ১০-১৫জন সন্ত্রাসী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলার চেষ্টা চালায়। এসময় সোহেল আহমদ ঘটনাস্থল থেকে প্রাণভয়ে নিরাপদ স্থানে সরে আসারর পরে মাজেদ ৩০-৩৫জন অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে হামলা ও লুটপাট চালায়। হামলাকারীরা প্রবাসী ময়নুল ইসলামের জায়গা-জমির উপর সীমানা প্রাচীর ও গরুর ফার্মে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক শিবলি জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মাজেদ ইউনিয়ন  ছাত্রদলের কর্মী বলে জানাগেছে।

এই সংবাদটি 956 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ