কুড়িগ্রামের নাগেশ্বরীতে গৃহবধূকে গলাকেটে হত্যা স্বামী পলাতক

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গৃহবধূকে গলাকেটে হত্যা স্বামী পলাতক

মোঃ রেজাউল করিম

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে তিন সন্তানের জননী এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী বাবলু মিয়া পলাতক থাকায় হত্যাকাণ্ডটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার দিবাগত রাতে ভিতরবন্দ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বানিয়ার ভিটা গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। সোমবার (১২ জানুয়ারি) সকালে ঘরের ভেতর থেকে ওই গৃহবধূর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মহিমা বেগম (৩৫) ওই এলাকার আবুল হোসেনের ভাগিনা বাবলু মিয়ার স্ত্রী। তিনি এক মেয়ে ও দুই ছেলের জননী। এর মধ্যে এক ছেলে ও এক মেয়ের বিয়ে দিয়েছেন তিনি। মরদেহের গলায় ধারালো অস্ত্রের গভীর ক্ষতচিহ্ন পাওয়া গেছে, যা থেকে পরিকল্পিত হত্যাকাণ্ডের আশঙ্কা করছে পুলিশ।

প্রতিবেশী ও স্বজনদের ভাষ্যমতে, স্বামী-স্ত্রীর মধ্যে প্রকাশ্য কোনো বিরোধ ছিল না। তারা দীর্ঘদিন ধরে একসঙ্গে মাছের ব্যবসা করতেন এবং পারিবারিকভাবে স্বাভাবিক জীবনযাপন করছিলেন।

তবে স্থানীয়দের একাংশের ধারণা, এই হত্যাকাণ্ডে অন্য

এই সংবাদটি 87 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ