কমলগঞ্জের হাফেজ আব্দুল মতিন মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ইমাম

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৬

কমলগঞ্জের হাফেজ আব্দুল মতিন মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ইমাম

 

এম. মছব্বির আলী: কমলগঞ্জ উপজেলার আদমপুর আধকানী আলফালাহ জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ আব্দুল ওহাব মতিন ২০১৫-২০১৬ অর্থবছরের জন্য ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন। ২০ জানুয়ারী বুধবার ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার কার্যালয়ে অনুষ্টিত সভায় তাকে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত করা হয়। আধকানী গ্রামের হাজী মোঃ নিয়ামত উল্লার পুত্র ও বদরুন নাহার ভূইঁয়া বালিকা উচ্চবিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হাফেজ মোঃ আব্দুল ওহাব মতিন আগামীতে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হওয়ার জন্য সকলের দোয়া কামনা করছেন।

এই সংবাদটি 685 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ