‘আমি পরিষ্কার বলে দিচ্ছি- এই দেশে কোচিং বাণিজ্য চলবে না শিক্ষামন্ত্রী.

প্রকাশিত: ৫:৫৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৬

‘আমি পরিষ্কার বলে দিচ্ছি- এই দেশে কোচিং বাণিজ্য চলবে না  শিক্ষামন্ত্রী.

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কোচিং বাণিজ্য ও গাইডবই আর চলবে না। এটা শিক্ষা আইনেও অন্তর্ভুক্ত হবে।

তিনি বলেন, ‘আমি পরিষ্কার বলে দিচ্ছি- এই দেশে কোচিং বাণিজ্য চলবে না। গাইড বই, নোটবই চলবে না। ছেলেমেয়েদের প্রতারিত করে অর্থলাভ করার জন্য কেউ কারো পদ্ধতি অনুসরণ করে এগিয়ে যেতে পারবে না। আইনে এ বিষয়টিই তুলে ধরা হবে।’

শনিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে  ‘ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল মাদ্রাসা টেক্সটবুক’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষা আইন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই বিষয়টি ক্যাবিনেটে উত্থাপন করা হবে।

এই সংবাদটি 696 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ