আগুনে দগ্ধ মুন্না জানেনা মা ও বোন কোথায় !

প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৮

আগুনে দগ্ধ মুন্না জানেনা মা ও বোন কোথায় !

সাইফুল্লাহ হাসান,মৌলভীবাজার:||

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আগুনে দগ্ধ মুন্না আজিজ এখনো জানেনা তার মা ও বোন যে বেচে নেই। বার্ন ইউনিটে পাশে থাকা স্বজনদের কাছে বার বার জানতে চাচ্ছে মা ও বোনের খবর।

মা ও বোন বেচে নেই এ সংবাদ শোনে তার কি যে অবস্থা হবে তাই স্বজনরা মুন্নাকে মিত্যা সান্তনা দিচ্ছেন, এ ছাড়া যে স্বজনদের আর কোনো উপায় নেই।

গেলো ২৫ এপ্রিল গভীর রাতে মৌলভীবাজারের রাজনগরে ঘুমন্ত অবস্থায় বসত ঘরে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনে লেগে মা রোকেয়া বেগম ও মেয়ে শাহিনা আক্তার এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছেলে মুন্না অজিজ দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়, বুধবার রাত আড়াইটার দিকে রাজনগর  উপজেলায় ভুজবল গ্রামের রোকেয়া বেগম এর আধাপাকা বসত ঘরে বৈদ্যুতিক শট সার্কিট থেকে  আগুনে লাগে । এ সময় ঘটনাস্থলে মেয়ে শাহিনা আক্তার মারা যান। খবর পেয়ে মৌলভীবাজার ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তখন আহত মা ও ছেলেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। পরে তাদের আহত অবস্থায় ঢাকা নেবার পথে মা রোকেয়া বেগম মারা যান।

বার্ণ ইউনিটে চিকিৎসাধীন মুন্না আজিজ মৌলভীবাজার সরকারি কলেজের বিবিএ ১ম বর্ষের ছাত্র। চার ভাই বোনের মধ্যে মুন্না ছোট। কিছু দিন পূর্বেই হারিয়েছে বাবাকে। সেই শোক কাটতে-না-কাটতেই এখন হারালেন মা আর বোনকে। গত রমজান মাসে দুই বোনের বিয়ে হয়ে যাওয়াতে তারা থাকেন স্বামীর সংসারে। মুন্নাসহ মা ও এক বোন তাদের সাজানো গোছানো ছিলো এই পরিবার।

একটি অগ্নিকান্ড নিমেষেই ধ্বংস করে দিলো দু’টি তাজা প্রাণ। আর এ ঘটনায় ভুজবল গ্রামবাসী মনসিকভাবে ক্ষতিগ্রস্থ, সেরে উঠতে সময় লাগবে কতদিন তা অজানা।

এই সংবাদটি 627 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ