ঢাকা ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৬
অহংকারী
শাকেরা বেগম শিমু
_________________
ঘৃণিত লোক যারা ধরায়
হাজার তাদের সারি,
এদের মধ্যে প্রধান হলো
আত্মঅহংকারী।
নিজের মুখেই নিজের সাফাই
তেলের মাথায় তেল,
সুযোগ পেলেই পরের মাথায়
ভেঙ্গে বসে বেল।
মনটা তাদের আত্মগর্ব
অহংকারে ঘেরা,
সদাই ভাবে আমিই হলাম
সবার চেয়ে সেরা।
এই ধরণের অহংকারীর
মধ্যে সদাই দেখি,
যোগ্যতা তে সবাই একেক
আমড়া কাঠের ঢেঁকি।
এইকথাটা বলেন স্বয়ং
রহিমও রহমান,
অহংকারীর স্থান হলো
উত্তপ্ত জাহান্নাম।।।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।