ঢাকা ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৬
সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য, বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলাম ফেনু এক বিবৃতিতে বলেছেন, সুবিধা মূল্যে টিকেটে সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রুটে নিয়মিত বিমানের আভ্যন্তরিন ফ্লাইট চালু করলে সকল ক্ষেত্রে লাভবান হওয়া যাবে। সিলেট-ঢাকা রুটে বিমানের আভ্যন্তরিন ফ্লাইটে টিকেটের অতিরিক্ত মূল্য কমাতে হবে। বিমান বন্দরে প্রবাসী হয়রানী বন্ধ করতে হবে। প্রবাসীদের লাগেজ বিমান বন্দরে পৌঁছার পর কাটা-ছেড়া বন্ধ করে আমানত লাগেজ প্রবাসীদের হাতে সম্মানের সাথে তুলে দিতে হবে।
সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রেলপথে চলাচলকারী ট্রেনের অতিরিক্ত ভাড়া কমিয়ে যাত্রীদের আধুনিক সুবিধা দিতে হবে। ট্রেনের ভেতর সিট ও বাথরুমে নোংরা ও অব্যবস্থাপনা দূর করে আধুনিক মানসম্পন্ন করতে হবে। ট্রেনের ভেতর ভিক্ষুক, ফেরিওয়ালা, হিজরাদের তৎপরতা যাত্রীদের নিরপত্তায় ঝুকি বাড়িয়ে তোলেছে। ট্রেনের টিকেট দালাল ও সিন্ডিকেট মুক্ত করে যাত্রীদের উন্মুক্ত করে দিতে হবে।
সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা দীর্ঘ ৪ বছর ধরে চললেও সরকার সংস্কারমূলক প্রকল্পে ধীর গতি করা জনসাধারণের দুর্ভোগ বেড়েই চলেছে।
সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে সম্পূর্ণ দালাল-সিন্ডিকেট মুক্ত করে সঠিক সময়ে হাসপাতালে রোগীদের সেবায় প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয়কে দায়িত্ব পালন করতে হবে। হাসপাতালের চারদিকে নোংরা ও অপরিচ্ছন্ন দুর্গন্ধযুক্ত পরিবেশ দূর করে রোগীদের সেবায় প্রশাসনকে আরো এগিয়ে যেতে হবে। হাসপাতালে সব ধরনের সরকারি ঔষধা রোগীদের কাছে বিতরণ এবং ভদ্র আচরণ করতে হবে। হাসপাতাল এলাকার ভেতরে অননুমোদিত তীব্র যানজট দূর করে রোগী বহনকারী যানবাহনকে অবাধ যাতায়াতের সুযোগ দিতে হবে। হাসপাতাল এলাকার সম্মুখের ফুটপাত থেকে হকার উচ্ছেদ করে রোগীদের অবাধে হাটা-চলার সুযোগ দিতে হবে। হাসপাতালের ভেতরে রোগীর মোবাইল, টাকা ছিনতাই ও রোগীকে জিম্মি করে প্রতারণামূলক অপরাধ প্রতিরোধে কঠোর আইনী ব্যবস্থা নিতে হবে। হাসপাতালে রক্ত নিয়ে দালালী বন্ধ করতে হবে।
গণদাবী নেতা রফিকুল ইসলাম ফেনু বলেন, ২০২৪ সালে দেশে বৈষম্যের বিরুদ্ধে জনগণ জীবন দিয়েছে। সেই বৈষম্যের জট ভাঙ্গতে হবে। দেশের এয়ারপোর্ট গুলোতে ভিআইটি গেইট একদিকে আর সাধারণ যাত্রীর গেইট অন্যদিকে এমন পৃথক ও বৈষম্যমূলক ব্যবস্থা ধনী বিশে^ও নেই। ধনী বিশে^র এয়ারপোর্টে প্রধানমন্ত্রী সহ জনসাধারণের জন্য কোন ভিআইপি গেইট থাকে না। একটি গেইট দিয়ে সবাই আসা যাওয়া করেন। আমাদের দেশে ভিআইটি গেইট দিয়ে একদিকে উচুমাপ আরেক দিকে নিচুমাপ প্রদর্শন করে জনগণকে ছোট ও হেয় করা হচ্ছে। তাই সকল বৈষম্য দূর করে সত্যিকারের জনগণের অধিকার আদায়ে আমরা সকলে আপন গতিতে এগিয়ে আসতে হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।