ঢাকা ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, জুন ৮, ২০২৬
সিলেট প্রতিনিধি:
সিলেট নগরীতে ছিনতাইকারীদের দৌরাত্ম্যে উদ্বেগের মধ্যে এবার পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন দুই নারী ছিনতাইকারী। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি স্বর্ণের নাকফুলও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৬ জুন ২০২৬ বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার চালিবন্দর কাষ্টঘর এলাকায় কুলসুমা আক্তার সয়দা (১৯) নামে এক তরুণীকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে একটি মোবাইল ফোন ও একটি স্বর্ণের নাকফুল ছিনিয়ে নেয় তিন ছিনতাইকারী।
ঘটনার পর ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে তানিয়া (১৮) নামে এক নারীকে আটক করে। এ সময় তার কাছ থেকে ছিনতাইকৃত স্বর্ণের নাকফুল উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে অপর আসামি ঝুমা আক্তার (১৮)-কে ৭ জুন গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত তানিয়ার স্থায়ী বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী এলাকায়। তিনি বর্তমানে নগরীর আখালিয়ার নয়াবাজার এলাকায় ভাসমানভাবে বসবাস করতেন। অপর আসামি ঝুমা আক্তার নগরীর বাদামবাগিচা এলাকার লিটন মিয়ার কলোনির বাসিন্দা।
কোতোয়ালী মডেল থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. জসিম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঝুমা আক্তারকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের দাবি, নগরীতে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান চলমান রয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।