ঢাকা ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, জুন ৩, ২০২৬
বিয়ানীবাজার প্রতিনিধি :
সিলেটের বিয়ানীবাজারে ১০ বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের নির্দেশনায় এবং ওসি (তদন্ত) ছবেদ আলীর সার্বিক তত্ত্বাবধানে থানার সেকেন্ড অফিসার এসআই গোপেশ চন্দ্র দাস অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন।
ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র। এই নির্মম ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং মামলা রুজু করা হয়।
বিয়ানীবাজার থানা পুলিশ জানায়, ঘটনার ভয়াবহতা বিবেচনা করে অপরাধীকে আইনের আওতায় আনতে অত্যন্ত তৎপরতার সাথে অভিযান চালানো হয়। এ সংক্রান্ত বিষয়ে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।