আইন-শৃঙ্খলা রক্ষায় বিশ্বনাথ থানা’র বিশেষ ফোর্স মবিলাইজেশন

প্রকাশিত: ২:১১ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২৬

আইন-শৃঙ্খলা রক্ষায় বিশ্বনাথ থানা’র বিশেষ ফোর্স মবিলাইজেশন

বিশ্বনাথ প্রতিনিধি এস এ সাব্বির আহমদঃ
সিলেটের বিশ্বনাথে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও বাজার এলাকায় ছিনতাইসহ অপরাধ দমনে বিশেষ ফোর্স মবিলাইজেশন ডেমোনেস্টেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) দুপুর দেড়টার দিকে বিশ্বনাথ থানা পুলিশের উদ্যোগে এ বিশেষ মহড়া ও প্রদর্শনীর আয়োজন করা হয়।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমানের নেতৃত্বে থানা প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে বিশ্বনাথ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বিশ্বনাথ প্রবাসী চত্বর হয়ে আলিয়া মাদ্রাসা এলাকার সামনে ঘুরে পুনরায় থানায় এসে শেষ হয়।
এ সময় পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেন এবং জনসাধারণের মাঝে নিরাপত্তা ও সচেতনতার বার্তা পৌঁছে দেন।
ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা ও বাজার এলাকায় ছিনতাই প্রতিরোধে বিশ্বনাথ থানা পুলিশ সর্বদা সোচ্চার রয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”এ ছাড়া ও দেশ-বিদেশে সবাইকে ঈদুল সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা জানান

এই সংবাদটি 37 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ